লেটেস্ট নিউজ

গ্যাস সিলিন্ডার নিয়ে কলহ: ৫ মাসের সন্তানসহ নিখোঁজ স্ত্রী, দিশেহারা স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করা নিয়ে পারিবারিক বিবাদের জেরে পাঁচ মাসের সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ঘুংঘাটা থানার বৌধনী মাজরা খাতাউলি গ্রামের বাসিন্দা অনিল কুমার সোমবার কাজ থেকে ফিরে খাবার চাইলে স্ত্রী সুমন দেবী জানান, গ্যাস না থাকায় তিনি রান্না করেননি। উনানে রান্না করতে অস্বীকার করে সিলিন্ডার ভরে আনার দাবি জানালে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

তর্কের একপর্যায়ে অনিল ঘুমাতে গেলে ২৯ বছর বয়সী সুমন দেবী কিছু জামাকাপড় ও নগদ এক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেল ৪টে নাগাদ ঘুম থেকে উঠে স্ত্রী-সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অনিল। সীতাপুরসহ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়েও গত তিন দিনে তাঁদের কোনো হদিস মেলেনি।

বর্তমানে স্বামীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। মানসিকভাবে বিধ্বস্ত অনিল নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে স্ত্রীকে ফিরে আসার আকুতি জানিয়েছেন। ওসি বেচু যাদব জানান, নিখোঁজ মা ও শিশুর সন্ধানে আইনি প্রক্রিয়া ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *