গ্যাস সিলিন্ডার নিয়ে হাহাকার ঘুচবে বুকিংয়ের আড়াই দিনেই, বড় ঘোষণা মোদি সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশজুড়ে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আবহে আমজনতাকে বড়সড় স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাস সরবরাহে সাময়িক ঘাটতি ও বুকিং নিয়ে তৈরি হওয়া হয়রানির প্রেক্ষিতে পেট্রলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক আশ্বস্ত করেছেন যে, রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে। গ্রাহকদের অযথা আতঙ্কিত হয়ে বাড়তি সিলিন্ডার মজুত করার প্রয়োজন নেই। সরকার নিশ্চিত করেছে, এখন থেকে গ্যাস বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মন্ত্রক।

