গ্রিনল্যান্ডে বাড়ি কেনা যায়, জমি নয়! – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিনল্যান্ডে নিজের এক টুকরো জমির স্বপ্ন দেখছেন? তবে জেনে রাখুন, এই দ্বীপে আপনি বাড়ি কিনতে পারলেও জমির মালিক হতে পারবেন না। সেখানকার সমস্ত জমির মালিকানা একমাত্র সরকারের। মূলত বিদেশি দখলদারি রুখতে এবং জমি মাফিয়াদের দাপট কমাতে এই কঠোর নিয়ম বজায় রেখেছে প্রশাসন। বিদেশিদের ক্ষেত্রে নিয়ম আরও কড়া—এখানে বাড়ি কিনতে হলে আগে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি থাকা বাধ্যতামূলক। বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আসা হুমকির পর, নিজেদের ভূখণ্ড রক্ষায় জমি বিক্রির বিষয়ে কোনো আপস করতে রাজি নয় স্থানীয় প্রশাসন।

