লেটেস্ট নিউজ

চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে, কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের দাবি, চীন কানাডাকে ব্যবহার করে আমেরিকার নির্ধারিত শুল্ক এড়ানোর চেষ্টা করছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে তিনি সাফ জানান যে, কানাডাকে কোনোভাবেই চীনের ‘ড্রপ-অফ পোর্ট’ বা পণ্য খালাসের বিকল্প পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবারের এই কড়া বার্তার পর উত্তর আমেরিকার বাণিজ্য মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রতিবেশী দেশের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতেও দ্বিধাবোধ করবেন না। চীনের ওপর নির্ভরতা কমাতে এবং মার্কিন শুল্ক নীতিকে ফাঁকি দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে রুখে দিতেই এই আগাম সতর্কতা। এখন কানাডা সরকার ট্রাম্পের এই হুমকির জবাবে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *