চৈত্র নবরাত্রির মহাঅষ্টমী ও নবমীর দিনক্ষণ এবং কন্যা পুজোর শুভ মুহূর্ত জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ১৯ মার্চ থেকে শুরু হওয়া চৈত্র নবরাত্রির মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার মহাঅষ্টমী এবং ২৭ মার্চ রাম নবমী পালিত হবে। ২৬ মার্চ সকাল ১১টা ৪৯ মিনিটের পর নবমী তিথি শুরু হওয়ায় ভক্তরা ওই দিন থেকেই সন্ধিপুজো ও বিশেষ আচার পালন করতে পারবেন। উৎসবের এই দিনগুলোতে মা দুর্গার আশীর্বাদ পেতে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধাচারে আরাধনা করার বিধান রয়েছে।
নবরাত্রির বিশেষ আকর্ষণ হলো কন্যা পুজো যেখানে ২ থেকে ১২ বছর বয়সী বালিকাদের দেবীরূপে পুজো করা হয়। মহাঅষ্টমীর দিন সকালে নিয়ম মেনে কন্যাদের আমন্ত্রণ জানিয়ে তাদের হালুয়া, পুরি ও ছোলা প্রসাদ নিবেদন করা অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, এই পবিত্র সময়ে বাড়িতে অশান্তি করা বা তামসিক আহার গ্রহণ করা শাস্ত্রনিষিদ্ধ। মা দুর্গার আরাধনায় ভুলবশত তুলসী পাতা অর্পণ না করার বিষয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

