লেটেস্ট নিউজ

জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, অনুশীলনে ফিরলেন সল ও মহেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়ানোর পর কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। চোট সারিয়ে এদিন দলের অনুশীলনে ফিরেছেন সল ক্রেসপো ও নাওরেম মহেশ সিং। সল ফেরায় মাঝমাঠের ভারসাম্য ফিরবে এবং মিগুয়েল ফিগুয়েরা অনেকটা স্বাধীনভাবে খেলার সুযোগ পাবেন বলে মনে করছে লাল-হলুদ শিবির। কোচ অস্কার ব্রুজো মূলত মাঝমাঠের সংহতি বাড়াতে এবং জোনাল মার্কিং ভাঙতে বিশেষ রণকৌশল সাজাচ্ছেন।

অনুশীলনে পাসিং ফুটবলের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং ও পজেশন ড্রিলে বাড়তি জোর দেওয়া হয়েছে। দলকে বিভিন্ন ভাগে ভাগ করে দ্রুত পাস খেলে বল নিয়ন্ত্রণে রাখার মহড়া করান কোচ। মাঝমাঠ থেকে আক্রমণভাগের ফুটবলারদের কাছে সঠিক বল পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। মিগুয়েল ও রশিদকে সঙ্গে নিয়ে সল ক্রেসপো দীর্ঘক্ষণ অনুশীলন করেন, যা আগামী ম্যাচে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে।

লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে হলে কেরল ম্যাচে জয় অত্যন্ত জরুরি। ১৩ রাউন্ডের এই লিগে পয়েন্ট নষ্ট হওয়ায় কিছুটা চাপে রয়েছে অস্কারের ব্রিগেড। অনুশীলনের শেষ পর্বে দুই প্রান্ত থেকে আসা ক্রসে গোল করার বিশেষ অনুশীলন সারেন ফুটবলাররা। তবে কেভিন সিবিল্লে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় সাইডলাইনে আলাদাভাবে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *