‘জয় হো’ গানের আসল স্রষ্টা কে? রহমানকে ঘিরে তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্কারজয়ী গান ‘জয় হো’-র প্রকৃত স্রষ্টা কে, তা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। পরিচালক রামগোপাল ভার্মার একটি পুরনো মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, এই কালজয়ী গানের নেপথ্যে রহমানের বদলে অন্য কারও অবদান রয়েছে।
বিতর্ক বাড়লে রামগোপাল ভার্মা ও গায়ক সুখবিন্দর সিং বিষয়টি স্পষ্ট করেন। তাঁরা জানান, রহমানের কৃতিত্ব নিয়ে কোনো সংশয় নেই এবং ভুল ব্যাখ্যার কারণে এই বিভ্রান্তি ছড়িয়েছে। বর্তমানে এ আর রহমানের কর্মজীবন ও সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিনোদন জগতে আলোচনা তুঙ্গে।

