জাতীয় ঐক্যের ডাকে তারেক রহমান, নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের সংসদ নির্বাচনে জয়ের পর হবু প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার ডাক দিয়ে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে প্রতিহিংসা নয় বরং দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনই এখন মূল লক্ষ্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেক রহমান স্পষ্ট করেছেন যে বাংলাদেশের বিদেশনীতি সর্বদা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্ধারিত হবে। ভঙ্গুর অর্থনীতি সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং উস্কানি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিভাজন ভুলে সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই তাঁর আগামীর অঙ্গীকার।

