জাতীয় ভোটার দিবসে সরব অভিষেক: ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল – এবেলা
এবেলা ডেস্কঃ
‘অপরিকল্পিত’ এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার ও বিএলও-দের মৃত্যুর অভিযোগে সোচ্চার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মেগা ভার্চুয়াল বৈঠক থেকে এই জোড়া কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রতিবাদ মিছিলের পাশাপাশি নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেবে তৃণমূলের প্রতিনিধি দল। বিএলএ-২ ও বুথ সভাপতিদের রণকৌশল বুঝিয়ে দিয়ে অভিষেক জানান, ভোটারদের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপও নেওয়া হবে। দিল্লির বঞ্চনা ও এসআইআর ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি।

