লেটেস্ট নিউজ

জানুয়ারি মাসেই টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ! ভোগান্তি এড়াতে দ্রুত সারুন কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা চার দিন পশ্চিমবঙ্গসহ দেশের সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের জাতীয় ছুটি একই সঙ্গে পড়ায় এই দীর্ঘ বিরতি। ফলে ব্যাঙ্কে গিয়ে সরাসরি কাজ করার সুযোগ থাকছে না।

শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য এটিএম পরিষেবা এবং অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে। তবে নগদ লেনদেন বা জরুরি নথিপত্র সংক্রান্ত কাজ থাকলে তা আগামী বৃহস্পতিবারের মধ্যেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। টানা ছুটির পর আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার পুনরায় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *