লেটেস্ট নিউজ

জাহির ভাজ্জির কাঁধে টিম ইন্ডিয়ার গুরুদায়িত্ব, নেপথ্যে বিসিসিআইয়ের মাস্টারপ্ল্যান – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপের আবহেই ভারতীয় ক্রিকেটে বড় চমক দিল বিসিসিআই। দেশের মাটিতে তরুণ বোলিং প্রতিভার আকাল রুখতে এবার সরাসরি ময়দানে নামানো হচ্ছে কিংবদন্তি ক্রিকেটারদের। বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ ভবিষ্যৎ প্রজন্মের বোলারদের ধার দিতে দায়িত্ব দেওয়া হয়েছে জাহির খান এবং হরভজন সিংকে। এমনকি যোগাযোগ করা হয়েছে অনিল কুম্বলের সঙ্গেও।

নেপথ্যে কোন কারণ?

বিসিসিআইয়ের সাপ্লাই লাইন বজায় রাখতে বয়সভিত্তিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে নজরকাড়া বোলারদের নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন জাহির খান। মূলত পেস বোলিং কোচ ট্রয় কুলির চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং তিনি আর দায়িত্বে থাকতে না চাওয়ায় এই শূন্যস্থান তৈরি হয়েছিল। বিসিসিআই আপাতত অস্থায়ীভাবে জাহিরকে এই দায়িত্ব দিলেও, তিনি পূর্ণকালীন দায়িত্ব নিতে চাইলে বোর্ডের কোনো আপত্তি নেই।

ভাজ্জি ও লক্ষ্মণের ভূমিকা

সেন্টার অফ এক্সেলেন্সের হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ নিজে এই তারকাদের সঙ্গে যোগাযোগ করেছেন। হরভজন সিং মূলত উদীয়মান অফ-স্পিনারদের নিয়ে চার-পাঁচ দিনের একটি বিশেষ সেশন পরিচালনা করবেন। যদিও শিবিরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে ‘টার্বুনেটর’ তরুণদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। উল্লেখ্য, স্থায়ী পেস বোলিং কোচের দৌড়ে ভিআরভি সিং এবং শ্রীনাথ অরবিন্দের মতো নামগুলো থাকলেও, বোর্ড আপাতত অভিজ্ঞ প্রাক্তনীদেই ভরসা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *