লেটেস্ট নিউজ

জীবনসংগ্রামই আসল শক্তি: বিশ্বসেরা লিংথোইর অনুপ্রেরণামূলক বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বিশ্ব জুডো চ্যাম্পিয়ন লিংথোই চানামবাম বর্তমানে জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ উপলক্ষে হাওড়ায় অবস্থান করছেন। চরম দারিদ্র্য ও অভাবের সাথে লড়াই করে বড় হওয়া এই অ্যাথলেট জানান, শৈশবের কঠিন জীবনসংগ্রামই তাকে জুডোর ম্যাটে অপ্রতিরোধ্য করে তুলেছে।

লিংথোইর কোচ মামুকা কিজিলাশভিলি ভারতীয় জুডোর ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী। তিনি জানান, সরকারি ও বেসরকারি সহযোগিতায় দেশে পরিকাঠামোগত উন্নতি ঘটছে। ২০২৮ অলিম্পিককে পাখির চোখ করে এখন থেকেই সম্ভাবনাময় খেলোয়াড়দের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *