জেরুজালেমে মিসাইল হামলা: আল-আকসা সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্ধ উপাসনালয় – এবেলা
এবেলা ডেস্কঃ
পবিত্র ইদ উৎসবের আবহে জেরুজালেমের ওল্ড সিটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। আল-আকসা মসজিদ থেকে মাত্র কয়েকশ মিটার দূরে আছড়ে পড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ওই এলাকায় বিশাল গর্ত তৈরি হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী ও বিদেশ মন্ত্রকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পবিত্র চত্বরের ওপর বৃষ্টির মতো মিসাইলের ধ্বংসাবশেষ ঝরে পড়ছে। তবে সৌভাগ্যবশত মসজিদের মূল কাঠামো বা ‘ডোম অফ দ্য রক’ বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
নিরাপত্তাজনিত কারণে ১৯৬৭ সালের পর এই প্রথম ইদের দিন আল-আকসা মসজিদের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে আল-আকসা ছাড়াও পবিত্র চার্চ ও ওয়েস্টার্ন ওয়াল সিল করে দিয়েছে প্রশাসন। ফলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে চোখের জলে ইদের নমাজ আদায় করতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিকে চরম বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।
শুধু মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র স্থানই নয়, হামলার কবলে পড়েছে খ্রিস্টানদের পবিত্রতম ‘চার্চ অফ দ্য হোলি সেপালকার’-ও। ইজরায়েলি পুলিশের দাবি, গির্জার ছাদে মিসাইলের বড় অংশ ভেঙে পড়েছে। নির্বিচারে চালানো এই হামলায় ওল্ড সিটির সাধারণ জনবসতি ও ঐতিহাসিক স্থাপত্যগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইজরায়েলের দাবি, ইরান কোনো ধর্মীয় পবিত্রতার তোয়াক্কা না করেই এই ধ্বংসলীলা চালিয়েছে।
An Iranian missile struck Jerusalem during Eid al-Fitr, a few hundred meters from the holiest sites for Muslims, Christians and Jews.
This is the true face of the Mullahs’ so called ‘religious’ regime. pic.twitter.com/m6gG03ZrqR
— Israel Foreign Ministry (@IsraelMFA) March 21, 2026

