লেটেস্ট নিউজ

জেলায় জেলায় ডাকঘর ও পাসপোর্ট অফিসে বোমা-আতঙ্ক, ব্যাহত জনপরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন জেলায় আদালত ও জেলাশাসকের দপ্তরের পর এবার ডাকঘর এবং পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়িয়েছে। বর্ধমান, কাটোয়া, আসানসোল ও হাওড়ার প্রধান ডাকঘরগুলোতে পর্যায়ক্রমে হুমকি ইমেল আসায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। শুক্রবার ইমেলে দপ্তরের ভেতরে ‘সায়ানাইড গ্যাসভর্তি বিস্ফোরক’ রাখার দাবি করায় আতঙ্ক চরমে পৌঁছায়।

পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ভবনগুলো খালি করে দেয় প্রশাসন। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও কর্মীরা।

টানা তিনদিন ধরে জেলায় জেলায় এই ধারাবাহিক হুমকি ইমেল ঘিরে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার উৎস এবং নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতে তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *