লেটেস্ট নিউজ

জেলে মেইন ২০২৬: অদম্য জেদ ও রুটিন মাফিক লড়াইয়ে রাজ্যে শীর্ষস্থান দখল ভাতারের কুন্তলের

পূর্ব বর্ধমানের ভাতারের ভূমিপুত্র কুন্তল চৌধুরী সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main) পরীক্ষায় ৯৯.৯৯৮ পার্সেন্টাইল নম্বর পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। গত বছরের ব্যর্থতাকে জয় করে এক বছরের কঠোর পরিশ্রম ও অদম্য মানসিকতার জোরে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে সে। কুন্তলের এই কৃতিত্বে বর্তমানে খুশির হাওয়া বইছে ভাতারের বলগোনা সুসনদিঘী এলাকায়।

মেধাবী এই ছাত্রের সাফল্যের নেপথ্যে ছিল নিজস্ব রুটিন এবং অনলাইন কোচিংয়ের ওপর অগাধ ভরসা। নামী প্রতিষ্ঠানের ভিড়ে না গিয়ে বাড়িতেই সময় ভাগ করে পড়াশোনা চালিয়েছে সে। ইতিপূর্বে ২০২৩ সালে মাধ্যমিকে রাজ্যে দ্বাদশ এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে কুন্তল নিজের মেধার পরিচয় দিয়েছিল। এবার সর্বভারতীয় স্তরে সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক।

ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় কুন্তল। দেশের যেকোনো নামী আইআইটি (IIT) থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করাই তার প্রধান লক্ষ্য। কুন্তলের এই অভাবনীয় সাফল্যে গর্ব প্রকাশ করেছেন তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা। কঠোর পরিশ্রম আর সঠিক লক্ষ্য থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব, কুন্তল চৌধুরী আজ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *