লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে বিপর্যস্ত উত্তর শহরতলির অটো পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উত্তর শহরতলিতে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দাম দিয়েও মিলছে না ‘কাটা গ্যাস’, পাশাপাশি এলপিজি ফিলিং স্টেশনগুলোতেও জোগানে টান পড়েছে। আগে যেখানে প্রতি কেজি কাটা গ্যাস ৭০-৮০ টাকায় পাওয়া যেত, এখন ১২০ টাকা দিলেও তা অমিল। ফলে বেলঘরিয়া, ব্যারাকপুর ও মধ্যমগ্রামসহ বিস্তীর্ণ এলাকায় অটো পরিষেবা কার্যত টালমাটাল হয়ে পড়েছে।

জ্বালানির খোঁজে অটোচালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। টিটাগড় বা বারাসাতের মতো এলাকা থেকে চালকরা বাধ্য হয়ে ১৫ কিলোমিটার দূরে বেলঘরিয়ার ফিলিং স্টেশনে ভিড় করছেন। অনেক পাম্পে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এর ফলে স্ট্যান্ডগুলোতে অটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

ব্যবসায়ীদের মতে, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যার প্রভাব পড়েছে স্থানীয় স্তরে। আগে যেখানে দৈনিক ৪ হাজার লিটার গ্যাসের চাহিদা ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার লিটারে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে উত্তর শহরতলির পরিবহন ব্যবস্থা আরও বড়সড় সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *