লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট নিয়ে ছড়ানো গুজব ও উদ্বেগ খারিজ করল কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছিল, বৃহস্পতিবার তা সম্পূর্ণ নস্যাৎ করল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে দেশে আগামী ৬০ দিন চলার মতো অপরিশোধিত তেল এবং ৩০ দিনের রান্নার গ্যাস মজুত রয়েছে। পেট্রল পাম্পগুলোতে ভিড় বা হাহাকারকে পরিকল্পিত গুজব বলে আখ্যা দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছে প্রশাসন।

এর আগে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকট মোকাবিলার প্রস্তুতির কথা শুনে জনমনে আশঙ্কার সৃষ্টি হয়েছিল। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক মহলেও লকডাউন বা কঠোর সিদ্ধান্তের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়। তবে মন্ত্রক স্পষ্ট করেছে যে, ভারত বর্তমানে জ্বালানি নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম স্থিতিশীল অবস্থানে রয়েছে এবং পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমেরিকা, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে ৮ লক্ষ মেট্রিক টন এলপিজি কার্গো জাহাজ ভারতে আসছে। রান্নার গ্যাসের উৎপাদনও সাধারণ সময়ের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দেশের ১ লক্ষাধিক পেট্রল পাম্পে তেলের পর্যাপ্ত জোগান রয়েছে জানিয়ে কেন্দ্র দাবি করেছে, ভারত এখন জ্বালানি খাতের অন্যতম নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *