লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে তীব্র জ্বালানি ও রান্নার গ্যাসের সংকটে পড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের আকাশছোঁয়া দাম মেটাতে এবং দেশের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে আগামী জুনের মধ্যেই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সহ বিভিন্ন সংস্থা থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে তারেক রহমানের সরকার।

আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এর আগে ভারত ডিজেল দিয়ে সহায়তা করলেও ঘাটতি মেটানো সম্ভব হয়নি। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অস্থিরতায় ডলারের সংকট ও জ্বালানির উচ্চমূল্য সামাল দিতেই এই বিশাল অংকের আন্তর্জাতিক ঋণের পথে হাঁটছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *