টাটা হ্যারিয়ার ইভি-র নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ, অল-হুইল ড্রাইভ এখন সাড়ে সাত লাখ টাকা সস্তায় – এবেলা
এবেলা ডেস্কঃ
টাটা মোটরস তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি হ্যারিয়ার ইভি-র নতুন ‘ফিয়ারলেস প্লাস ৭৫’ ট্রিম বাজারে এনেছে। এই নতুন ভ্যারিয়েন্টটিতে অল-হুইল ড্রাইভ (AWD) সুবিধা যুক্ত করা হয়েছে, যা আগে কেবল টপ ভ্যারিয়েন্টেই সীমাবদ্ধ ছিল। এর ফলে শক্তিশালী এই ইভি এখন আগের তুলনায় প্রায় ২.৫ লক্ষ টাকা কম দামে গ্রাহকদের নাগালে আসবে।
নতুন ‘ফিয়ারলেস প্লাস QWD ৭৫’ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ২৬.৪৯ লক্ষ টাকা। এই মডেলে রয়েছে ৭৫ kWh ব্যাটারি প্যাক এবং ডুয়াল মোটর সেটআপ, যা ৩১৩ হর্সপাওয়ার শক্তি ও ৫০৪ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। কো ম্পা নির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি প্রায় ৬২২ কিমি পথ অতিক্রম করতে পারবে।
ফিচারের দিক থেকেও এই ভ্যারিয়েন্টটি বেশ উন্নত। এতে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, জেবিএল অডিও সিস্টেম এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। ১৯ ইঞ্চি অ্যালয় হুইল ও ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল সমৃদ্ধ এই গাড়িটি বর্তমানে ভারতের বাজারের অন্যতম শক্তিশালী ইলেকট্রিক এসইউভি হিসেবে আত্মপ্রকাশ করল।

