লেটেস্ট নিউজ

টিকিট পেতে ২০ লাখ টাকা দাবি! তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের এক চাঞ্চল্যকর অভিযোগে অস্বস্তিতে শাসক শিবির। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাক তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছিল। এই বিপুল অর্থ দিতে না পারায় তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি প্রকাশ্যেই সরব হয়েছেন। দীর্ঘদিনের এই একনিষ্ঠ কর্মীর পরিবর্তে অন্যকে টিকিট দেওয়ায় দলের অন্দরে ‘আদি বনাম নব্য’ দ্বন্দ্ব প্রকট হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আরও জোরালো হয়েছে। ক্ষুব্ধ বিধায়ক নিজের কার্যালয়ের বোর্ডে ‘প্রাক্তন’ লিখে দিয়ে তৃণমূলের বর্তমান ‘কর্পোরেট সংস্কৃতির’ বিরুদ্ধে তাঁর অনাস্থা প্রকাশ করেছেন। পিকের টিমের বিরুদ্ধে তোলা এই আর্থিক লেনদেনের অভিযোগ এখন রাজনৈতিক মহলে প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজেপি এই ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল এখন একটি ‘প্রাইভেট লিমিটেড কো ম্পা নি’তে পরিণত হয়েছে, যেখানে টিকিটের নিলাম চলছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একজন ক্ষমতাসীন বিধায়কের মুখে এই ‘রেটচার্ট’ ফাঁসের ঘটনা শাসক দলের স্বচ্ছ ভাবমূর্তিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই অসন্তোষ অন্যান্য নির্বাচনী ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *