লেটেস্ট নিউজ

টি২০ বিশ্বকাপ ২০২৬: সেমিফাইনালের লক্ষ্যে জিম্বাবোয়ের মুখোমুখি ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজয়ের পর টি২০ বিশ্বকাপে খাদের কিনারায় ভারত। নেট রান রেট কমায় সেমিফাইনালের পথ কঠিন হয়েছে সূর্যকুমার যাদবদের জন্য। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিম্বাবোয়ের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

দলের ব্যাটিং বিপর্যয় এখন প্রধান দুশ্চিন্তা। অভিষেক শর্মা টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন। অধিনায়ক সূর্যকুমার, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে বড় রানের খরা কাটেনি। শুধুমাত্র ঈশান কিষান ও শিবম দুবে কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতকে আজ বড় ব্যবধানে জিততেই হবে। বোলিং বিভাগে আর্শদীপ ও বুমরাহ ভরসা দিলেও ব্যাটিং ইউনিটের জ্বলে ওঠা জরুরি। সিকান্দার রাজার জিম্বাবোয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের সমীকরণ নিজেদের পক্ষে আনাই এখন টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *