টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
নিরাপত্তা ইস্যুতে অনড় অবস্থানের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। বিসিবি ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়। ফলে লিটন দাসদের পরিবর্তে এবারের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড।
বুধবার আইসিসির বৈঠকে ভেন্যু পরিবর্তনের দাবি খারিজ হওয়ার পর বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি নিরাপত্তার ঝুঁকি ও ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত না হওয়ায় সিদ্ধান্তে অটল থাকেন। দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিল আইসিসি।

