স্পোর্টস

টি-২০ বিশ্বকাপ ২০২৬: সেমিফাইনালের সমীকরণে জিম্বাবুয়ে বাধা, বড় জয়ের লক্ষ্য ভারতের

টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়ে সেমিফাইনালের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে। বর্তমানে ক্যারিবিয়ানদের নেট রান রেট +৫.৩৫০ এবং দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে থাকায় পয়েন্ট তালিকায় ভারত বেশ পিছিয়ে রয়েছে। প্রোটিয়াদের কাছে হারের পর ভারতের রান রেট এখন -৩.৮০০, যা কাটিয়ে ওঠা টিম ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ।

আগামী ২৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে কেবল জয়ই যথেষ্ট নয়, বরং বড় ব্যবধানে জিতে নেট রান রেট উন্নত করতে হবে। আপাতত পয়েন্ট টেবিলের খাতা খুলতে মরিয়া ভারতীয় দল এই ম্যাচকে পাখির চোখ করছে।

রান রেটের সমীকরণ অনুযায়ী, ভারত প্রথমে ব্যাট করলে জিম্বাবুয়েকে অন্তত ৭৭ রানে হারাতে হবে। তবেই ভারতের নেট রান রেট নেগেটিভ থেকে পজেটিভ পর্যায়ে পৌঁছাবে। রান তাড়া করার ক্ষেত্রে এই সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। ফলে নক-আউট পর্ব নিশ্চিত করতে হলে আগামী ম্যাচে ভারতকে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *