লেটেস্ট নিউজ

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবকে পাত্তাই দিল না ইরান! মার্কিন রণকৌশলকে ‘নিজেদের সাথে পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ তেহরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার তৈরি করা ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব সপাটে খারিজ করে দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগকে সরাসরি উপহাস করে ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, মার্কিন প্রশাসন এখন এতটাই দিশেহারা যে তারা কার্যত নিজেদের সঙ্গেই কথা বলছে।

সরকারি টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় জোলফাগারি বলেন, “নিজেদের পরাজয়কে চুক্তির মোড়কে ঢাকার চেষ্টা করবেন না। আপনাদের তথাকথিত কৌশলগত শক্তি এখন শোচনীয় ব্যর্থতায় পরিণত হয়েছে।” পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওয়াশিংটনের ওই প্রস্তাবকে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ আখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, ইরানের কোনো প্রতিনিধি কখনোই আমেরিকার মতো শক্তির সঙ্গে আপস করবে না। তেহরানের সাফ কথা, মার্কিন রণকৌশল এখন তলানিতে ঠেকেছে এবং তাদের এই দম্ভের দিন শেষ হয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *