লেটেস্ট নিউজ

ট্রেনে উঠে যত্রতত্র নোংরা ফেলছেন? ৫০০ টাকা খসবে পকেট থেকে – এবেলা

এবেলা ডেস্কঃ

রেলযাত্রীদের জন্য বড় সতর্কবার্তা! ট্রেনের কামরা কিংবা স্টেশনে আবর্জনা ফেললে বা থুতু ছিটালেই এবার দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। পূর্ব রেলের কড়া নির্দেশে জানানো হয়েছে, ট্রেনের ভেতরে, প্ল্যাটফর্মে বা রেল ট্র্যাকে কোনোভাবেই খাবারের প্যাকেট বা খালি কাপ ফেলা যাবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে আরপিএফ (RPF) ও রেলের বিশেষ কর্মীরা কড়া নজরদারি চালাবেন। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। যাত্রী সচেতনতা বাড়াতে এবং রেল চত্বরকে জঞ্জালমুক্ত রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিক্রেতাদের জন্যও ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ। আদতে সাধারণ মানুষের সহযোগিতায় রেল পরিষেবাকে আরও নির্মল করে তোলাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *