লেটেস্ট নিউজ

ঠাকুরের দুয়ারেও রাজনীতির কাঁটাতার! বিজেপি প্রার্থীকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ির বন্ধ গেটের সামনেই চলল আরাধনা। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের দাবি, তিনি বিরোধী দলের প্রার্থী বলেই তৃণমূল বিধায়ক খোকন দাসের নির্দেশে মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাল্টা যুক্তিতে ঘাসফুল শিবির জানিয়েছে, মন্দির খোলার নির্দিষ্ট সময় পার করে দেরি করে আসাতেই এই বিভ্রাট, এর পেছনে কোনো রাজনীতি নেই। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী।

অন্যদিকে অস্বস্তি বেড়েছে ভাতার বিধানসভাতেও। সেখানে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফাকে ‘তৃণমূল নেতার জামাই’ আখ্যা দিয়ে খোদ দলীয় কর্মীদের নামেই পোস্টার পড়েছে এলাকা জুড়ে। সব মিলিয়ে ভোটের আগে বর্ধমানে গেরুয়া ও সবুজ শিবিরের কাজিয়া এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *