ডিমের বাজারে ভারত কি চীনকে টেক্কা দিচ্ছে? মেক্সিকোর অবাক করা রেকর্ড জানলে চমকে উঠবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিম উৎপাদন ভারত এখন বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চীনকে অনুসরণ করে ডিম উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে রেকর্ড ১৪৯.১১ বিলিয়ন ডিম উৎপাদিত হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় এই উৎপাদন অনেক বেশি।
তবে উৎপাদনের শীর্ষে থাকলেও ডিম খাওয়ার দৌড়ে ভারত বেশ পিছিয়ে। মেক্সিকোর একজন মানুষ বছরে গড়ে ৩৬৩টি ডিম খান, যা বিশ্বে সর্বোচ্চ। সেই তুলনায় একজন ভারতীয় বছরে গড়ে মাত্র ১০৬টি ডিম খান। যদিও ভারতের গ্রামীণ এলাকায় সচেতনতা বাড়ায় এই সংখ্যা দ্রুত বাড়ছে।
এদিকে উত্তরপ্রদেশ সরকার এক অভিনব নিয়ম চালু করতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে সেখানে প্রতিটি ডিমের গায়ে ‘এক্সপায়ারি ডেট’ লেখা থাকবে। এর ফলে গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন ডিমটি টাটকা নাকি অনেক পুরনো। প্রোটিনের সহজলভ্য উৎস হিসেবে ডিমের চাহিদা মেটাতে এবং গুণমান নিশ্চিত করতে এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

