ডুয়ার্সে রেলের নয়া প্রকল্প: পর্যটন না পরিবেশ বিপর্যয়? – এবেলা
এবেলা ডেস্কঃ
ডুয়ার্সের চালসা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথে সবুজ সংকেত দিয়েছে রেল মন্ত্রক। ২৯২ কোটি টাকার এই প্রকল্প পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখবে বলে দাবি বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের। তবে সংরক্ষিত জঙ্গল ও পাহাড় কেটে রেলপথ নির্মাণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
পরিবেশবিদদের আশঙ্কা, প্রস্তাবিত রুটের পাশেই থাকা চাপড়ামারি অভয়ারণ্য ও নেওড়া ভ্যালির জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়বে। হাইওয়ের পর রেলপথের এই দ্বিমুখী পরিকাঠামো উত্তরবঙ্গের পাহাড়ে ধস ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে বলে তাঁরা সতর্ক করেছেন।

