লেটেস্ট নিউজ

ডেডলাইন পেরিয়েও অধরা কমিশনের তালিকা: বিপাকে সাধারণ ভোটার – এবেলা

এবেলা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পার হলেও ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা অসঙ্গতির তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। শনিবার রাত দশটায় ওয়েবসাইটে আপলোডের দাবি করা হলেও রবিবার সকাল পর্যন্ত তার হদিস মেলেনি। ফলে ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যায় থাকা সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনাকে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বলে তোপ দেগেছেন। যদিও কমিশন সূত্রে খবর, তালিকাটি ইআরও পদমর্যাদার আধিকারিকদের পাঠানো হয়েছে। স্বচ্ছতার দাবিতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এই তালিকা ঘিরে দানা বাঁধছে তীব্র বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *