তিন আমলা বদলি ঘিরে সংঘাত: কমিশনের নির্দেশ ফেরাল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
তিন আইএএস আধিকারিকের বদলি ঘিরে রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে। অশ্বিনীকুমার যাদব, রণধীর কুমার ও স্মিতা পাণ্ডেকে দেওয়া কমিশনের বদলি নির্দেশ মানল না নবান্ন। উল্টে সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কমিশনকে পাল্টা চিঠি দিয়েছে রাজ্য সরকার। ফলে প্রশাসনিক স্তরে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
রাজ্যের যুক্তি, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের স্বার্থেই এই বদলি করা হয়েছে এবং এতে নির্বাচনী কাজে বিঘ্ন ঘটবে না। তবে কমিশনের অনুমতি ছাড়া এই পদক্ষেপে ক্ষুব্ধ নির্বাচন সদন। নবান্নের এই অনড় মনোভাবের প্রেক্ষিতে কমিশন এখন কী পাল্টা ব্যবস্থা নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

