তিলক বর্মার চোট: বিশ্বকাপের আগে কপালে ভাঁজ টিম ইন্ডিয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে বড় অনিশ্চয়তার মুখে ভারতীয় ক্রিকেট দল। বিজয় হাজারে ট্রফিতে পাওয়া গুরুতর চোট কাটিয়ে বাঁহাতি ব্যাটার তিলক বর্মা এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। বোর্ডের মেডিকেল টিমের কড়া পর্যবেক্ষণে থাকা এই তরুণ ক্রিকেটারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজেও মাঠের বাইরে থাকতে হচ্ছে।
বিসিসিআই জানিয়েছে, তিলকের সেরে উঠতে আরও সময় লাগবে। এই মুহূর্তে বিকল্প হিসেবে অভিজ্ঞ শ্রেয়স আইয়ারকে দলের সাথে রাখা হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফেরার সম্ভাবনা থাকলেও, চিকিৎসকদের সবুজ সংকেত না মিললে তিলককে ছাড়াই বিশ্বকাপে নামতে হতে পারে ভারতকে। যা দলের কম্বিনেশনে বড় প্রভাব ফেলবে।

