লেটেস্ট নিউজ

তৃণমূলের কুশাসন থেকে মুক্তি চাইছে বাংলা! অমিত শাহের পোস্টে তুঙ্গে রাজনৈতিক পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র দ্বিতীয় দিনে রায়দিঘি থেকে যাত্রার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কর্মসূচির শুরুতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।

নিজের পোস্টে শাহ সরাসরি অভিযোগ তুলেছেন যে তৃণমূলের অপশাসনে বাংলার সাধারণ মানুষ আজ দিশেহারা। তিনি লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। এই জনসঙ্কল্পকে আরও শক্তিশালী ও মুখর করে তুলতে বাংলার বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে।” শাহের এই বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে দুর্নীতির অভিযোগ ও পরিবর্তনকেই মূল অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *