লেটেস্ট নিউজ

তৃণমূলের প্রার্থী তালিকায় ‘এক পরিবার এক টিকিট’ নীতির অবসান – এবেলা

এবেলা ডেস্কঃ

পরিবারতন্ত্র নিয়ে বিজেপির ক্রমাগত আক্রমণের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘এক পরিবার, এক টিকিট’ নীতির পক্ষে সওয়াল করলেও, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার প্রতিফলন ঘটল না। দলের অন্দরে এই নীতি নিয়ে দীর্ঘ জল্পনা থাকলেও মঙ্গলবার প্রকাশিত তালিকায় দেখা গেছে স্বামী-স্ত্রী, ভাই-বোন ও প্রভাবশালী নেতাদের সন্তানদের জয়জয়কার।

প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্না। আসানসোলের হেভিওয়েট নেতা মলয় ঘটকের পাশাপাশি তাঁর ভাই অভিজিৎ ঘটককেও টিকিট দিয়েছে দল। একইভাবে রত্না চট্টোপাধ্যায় ও তাঁর ভাই শুভাশিস দাস এবং স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা জোড়াফুলের প্রতীকে নির্বাচনে লড়বেন।

এছাড়া প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এবং মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবার ভোটের ময়দানে নামছেন। ফিরহাদ হাকিম বা অতীন ঘোষের কন্যারা তালিকায় জায়গা না পেলেও, সার্বিকভাবে প্রার্থী নির্বাচনে অভিষেকের ঘোষিত নীতির চেয়ে পরিচিত পারিবারিক সমীকরণকেই বেশি গুরুত্ব দিল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *