তৃণমূল না থাকলে হতে হতো ‘রোহিঙ্গা’? ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অধ্যাপিকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ধর্মতলার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন অধ্যাপিকা তানভীর নাসরিন। তাঁর দাবি, তৃণমূল না থাকলে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মহিলাদের ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হতো। ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন এই বিশিষ্ট শিক্ষাবিদ।

