লেটেস্ট নিউজ

দলবদলের জল্পনার মাঝেই রাহুল-খাড়গের সঙ্গে থারুরের সাক্ষাৎ – এবেলা

এবেলা ডেস্কঃ

কংগ্রেস সাংসদ শশী থারুরের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তিনি। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে দলের অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করায় তাঁর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও শনিবারই থারুর দাবি করেন যে, তিনি কখনও দলের মূল নীতির বিরোধিতা করেননি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাহুল ও খাড়গের সঙ্গে থারুরের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *