লেটেস্ট নিউজ

দিল্লিতে বিজেপির ম্যারাথন বৈঠক শেষে আজ রাতেই কি আসছে বাংলার ১৫০ প্রার্থীর ভাগ্য নির্ধারণী তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০-২৬ উপলক্ষ্যে রাজনৈতিক পারদ তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রার্থীর নাম ঘোষণা করার পর এখন সবার নজর বিজেপির দ্বিতীয় তথা চূড়ান্ত তালিকার দিকে। দিল্লিতে বুধবার সন্ধ্যা থেকে দফায় দফায় বৈঠক চলছে। সূত্রের খবর, আজ রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যেই বাকি ১৫০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি নেতৃত্ব।

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত হবে। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী করে বিজেপি আগেই চমক দিয়েছে। এবার দ্বিতীয় তালিকায় কোনো নতুন হেভিওয়েট বা তারকা মুখ আসে কি না, তা নিয়ে বাড়ছে কৌতুহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *