লেটেস্ট নিউজ

দিল্লির ট্রাফিক দেখে এআই নিয়ে চিন্তিত ঋষি সুনাক? বক্তব্য ঘিরে জোর চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত মণ্ডপমে আয়োজিত বিশ্ব এআই ইমপ্যাক্ট সামিটের দ্বিতীয় দিনে দিল্লির যানজট নিয়ে মজার ছলে মন্তব্য করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক। নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে অনুষ্ঠানে পৌঁছে তিনি এই বিলম্বের জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। রসিকতা করে সুনক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারলেও দিল্লির যানজট নিয়ন্ত্রণ করা এর পক্ষেও হয়তো আসাম্ভব।

যানজট নিয়ে কটাক্ষ করলেও ভারতের ডিজিটাল রূপান্তরের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ এই নেতা। তিনি বলেন, এআই প্রযুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের চেয়ে উপযুক্ত স্থান আর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সামিট একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা প্রযুক্তিগত উদ্ভাবনের পথে অত্যন্ত সহায়ক।

ঋষি সুনক আরও উল্লেখ করেন যে, এআই প্রযুক্তি কেবল উন্নত রাষ্ট্রগুলো নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রযুক্তির টেকসই বিকাশের জন্য তিনি নিয়মিত একটি গ্লোবাল ফোরাম গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সঠিক পরিকাঠামো ব্যবহারের মাধ্যমে এই প্রযুক্তিকে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *