লেটেস্ট নিউজ

দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন ছাই হয়ে গেল ৪০০ ঝুপড়ি রাতভর লড়াই চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকলের ২৩টি ইঞ্জিন – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের রাজধানী দিল্লির উত্তম নগরে বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সাধারণ মানুষ। আচমকা লাগা আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে কয়েকশ ঝুপড়ি। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ প্রথম আগুনের খবর পাওয়া যায়। পরিস্থিতি ভয়াবহ বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ২৩টি ইঞ্জিন। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে প্রায় ৩০০ থেকে ৪০০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার ভয়াবহতায় সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে কয়েকশ পরিবারের।

ঠিক কী কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। বড়সড় ক্ষয়ক্ষতির এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *