দুবাই থেকে ফিরেই রণংদেহি অবতারে শুভশ্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
দুবাইয়ের প্রতিকূলতা কাটিয়ে দেশে ফিরেই মারকুটে মেজাজে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নারী দিবসে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি অ্যাকশন ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। মূলত আসন্ন প্রজেক্টের প্রস্তুতির ঝলক শেয়ার করে অদম্য নারীশক্তির বার্তা দিয়েছেন তিনি। প্রিয় তারকাকে এমন বিধ্বংসী রূপে দেখে মুগ্ধ অনুরাগীরা।

