লেটেস্ট নিউজ

দুবাই লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশসীমা সচল করল আমিরশাহি – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরশাহিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুবাই শহর লক্ষ্য করে তেহরানের দিক থেকে ধেয়ে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার দাবি করেছে আমিরশাহি সেনা। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে এবং শহরে মিসাইল অ্যালার্ট জারি করা হয়।

নিরাপত্তার স্বার্থে হামলার পরপরই আমিরশাহির আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরানের আক্রমণ প্রতিহত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সংবাদসংস্থা ডব্লুএএম জানিয়েছে যে, বর্তমানে আকাশসীমা পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষাপটে তেহরানে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের পাশাপাশি লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার ওপরও পাল্টা আক্রমণ চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *