দেশে জিডিপি বৃদ্ধির হার বাড়ছে – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: রবিবারের সাধারণ বাজেটের আগে সংসদে পেশ হওয়া আর্থিক সমীক্ষায় দেশের অর্থনীতির এক উজ্জ্বল চিত্র ধরা পড়ল। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি থাকা সত্ত্বেও কেবল অভ্যন্তরীণ চাহিদার জোরে ভারতের জিডিপি বৃদ্ধির হার আগামী ২০২৫-২৬ অর্থবর্ষে ৬.৮ থেকে ৭.২ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গতবারের পূর্বাভাসে এই হার ছিল ৬.৩ থেকে ৬.৮ শতাংশ, যা এবারের তুলনায় অনেকটাই কম। তবে ২০২৬-২৭ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই ঝোড়ো গতি কিছুটা স্তিমিত হতে পারে বলেও সমীক্ষায় সতর্ক করা হয়েছে। সামগ্রিকভাবে, প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারতীয় অর্থনীতি যে যথেষ্ট মজবুত অবস্থানে রয়েছে, এই রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে।

