লেটেস্ট নিউজ

দ্য হান্ড্রেডে মুস্তাফিজুর রহমান, বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে কোটির চুক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ নতুন ঠিকানা খুঁজে পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লক্ষ পাউন্ড বা প্রায় ১.২৩ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিসিসিআইয়ের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হলে বিশ্ব ক্রিকেটে ব্যাপক শোরগোল পড়ে যায়।

মুস্তাফিজকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে, ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই ডামাডোলের মধ্যেই নিজের বোলিং আক্রমণ শক্তিশালী করতে ফিনিক্স কর্তৃপক্ষ ফিজের ওপর ভরসা রাখল।

এদিকে একই নিলামে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে ১.৯০ লক্ষ পাউন্ডে কিনে ইতিহাস গড়েছে সানরাইজার্স। ভারতীয় মালিকানাধীন কোনো ফ্র্যাঞ্চাইজির হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেওয়া এই প্রথম। তবে হারিস রউফ বা শাদাব খানের মতো তারকারা অবিক্রিতই থেকে গেছেন। ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নজর থাকবে মুস্তাফিজের পারফরম্যান্সের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *