ধর্ম বদলালেই খোয়া যাবে এসসি মর্যাদা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আর মিলবে না তফশিলি জাতির আইনি সুরক্ষা। সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ১৯৫০ সালের সাংবিধানিক আদেশ অনুযায়ী কেবল হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তফশিলি জাতির অন্তর্ভুক্ত হতে পারেন।
আদালত স্পষ্ট করেছে যে তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই এই নির্দিষ্ট তিনটি ধর্মের কোনো একটির অনুসারী হতে হবে। মামলার বিবরণ অনুযায়ী, দশ বছর আগে খ্রিস্টধর্ম গ্রহণ করা এক যাজক জাতিগত হেনস্তার অভিযোগ তুলেছিলেন। কিন্তু Supreme \titleonly কোর্ট জানায়, খ্রিস্টধর্মে কোনো জাতিভেদ প্রথা নেই, তাই ধর্মান্তরিত ব্যক্তি আর তফশিলি মর্যাদার দাবিদার হতে পারেন না।
এই রায়ের ফলে পরিষ্কার হয়ে গেল যে ধর্মান্তরের সঙ্গে সঙ্গেই তফশিলি জাতির জন্য সংরক্ষিত আইনি অধিকার ও সুযোগ-সুবিধা বাতিল হয়ে যাবে। বর্তমানে ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের তফশিলি তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র সরকার গঠিত বালকৃষ্ণন কমিটি।

