নজিরবিহীন কাণ্ড! ভাড়া মেটাতে ব্যর্থ তৃণমূল, দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন খোদ বাড়ি মালিক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিপুল অঙ্কের টাকা বকেয়া! বীরভূমের মহম্মদ বাজারে শাসকদলের দলীয় কার্যালয় এখন তালাবন্ধ। বাড়ি মালিকের দাবি, চুক্তিমতো আড়াই লক্ষ টাকা গত দুই বছরেও মেটায়নি তৃণমূল। এই নজিরবিহীন ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার সুযোগ নিয়ে শাসকদলকে তুলোধোনা করেছে বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বকেয়া মেটাতে না পারায় তাঁরাই মালিককে তালা ঝোলাতে বলেছিলেন। বীরভূমের এই চাঞ্চল্যকর ঘটনা এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু।

