লেটেস্ট নিউজ

নজিরবিহীন নির্দেশ: জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি বাতিল করল কলকাতা হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

Supreme \titleonly কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের সিভিল জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সমস্ত স্তরের বিচারবিভাগীয় আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে।

রাজ্যের সাম্প্রতিক একটি মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখার জন্য শীর্ষ আদালত জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতেই কমিশনের প্রতিনিধি ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকের পর এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ছুটিতে থাকা আধিকারিকদেরও অবিলম্বে কর্মস্থলে যোগ দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটি বাতিলের পাশাপাশি বিচারকদের স্টেশন লিভ এবং প্রশিক্ষণের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ বাদে বাকি সমস্ত সেমিনার ও কর্মসূচি আপাতত স্থগিত থাকবে। শুধুমাত্র গুরুতর চিকিৎসাজনিত কারণ ছাড়া অন্য কোনো বিশেষ অনুমতি মিলবে না। এমনকি আগে থেকে অনুমোদিত ছুটি বা রাজ্যের বাইরের সফরও এই নির্দেশের ফলে বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *