নতুন DA ঘোষণাতেও এখনও ফারাক ৩৬% – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। একই দিনে রাজ্য বাজেটে এই DA বৃদ্ধির ঘোষণা আসে।
তবে, ডিএ আন্দোলনকারীদের কাছে এই বৃদ্ধি যথেষ্ট নয়। আন্দোলনকারী ভাস্কর ঘোষ এই ৪ শতাংশ DA বৃদ্ধিকে ‘ললিপপ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই যে নতুন DA ঘোষণা হল, এটা ললিপপ। কেন্দ্রের সঙ্গে এখন ফারাক ৩৬%। বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগই পাব।”
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সমহারে DA-এর দাবিতে আন্দোলন করে আসছেন। এই ৪ শতাংশ বৃদ্ধি সেই দাবিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আন্দোলনকারীদের মতে, এই সামান্য বৃদ্ধি তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে সক্ষম নয় এবং কেন্দ্রের সঙ্গে বেতনের ফারাক এখনও অনেকটাই রয়ে গেছে।

