নথিপত্র দিয়েও মিলছে না রেহাই, ভোটার তালিকায় কি এবার মাইক্রো অবজার্ভারদের ‘রোল ব্যাক’ চক্রান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই কি তবে সত্যি হতে চলেছে? ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নেপথ্যে এবার মাইক্রো অবজার্ভারদের এক চাঞ্চল্যকর চক্রান্তের হদিশ মিলল। Supreme \titleonly কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পাসপোর্ট, জন্ম শংসাপত্র বা সরকারি পেনশনের মতো বৈধ নথিপত্র জমা দেওয়া ভোটারদেরও রহস্যজনকভাবে ‘রোল ব্যাক’ করা হচ্ছে।
যাদবপুরের রবি ভাণ্ডারির মতো অসংখ্য ভোটারের নথিপত্র জমা থাকা সত্ত্বেও তাঁদের আবেদন কেন ফেরত পাঠানো হলো, তার কোনো সদুত্তর নেই কমিশনের কাছে। রাজনৈতিক মহলের দাবি, বেছে বেছে নির্দিষ্ট কিছু এলাকার ভোটারদের টার্গেট করে এই ‘হয়রানির রাজনীতি’ চালানো হচ্ছে। কমিশনের নির্ধারিত ১৩টি নথির একাধিক দাখিল করার পরেও কেন প্রায় ৩০ লক্ষ আবেদন ফেরত গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তৃণমূলের অভিযোগ ছিল, কমিশন বিজেপির ‘বি টিম’ হিসেবে কাজ করছে। বর্তমান পরিস্থিতি এবং মাইক্রো অবজার্ভারদের এই ভূমিকা সেই অভিযোগকেই আরও জোরালো করছে। যেখানে বিজেপি নেতারা দাবি করেছিলেন এসআইআরের পর দেড় কোটি নাম বাদ যাবে, সেখানে এই ‘রোল ব্যাক’ কৌশল কি সেই লক্ষ্যপূরণেরই মরিয়া চেষ্টা? বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে এখন প্রায় ৬০ লক্ষ ভোটার তালিকা, যা খতিয়ে দেখা হচ্ছে। বিএলওদের একাংশও মাইক্রো অবজার্ভারদের এই ভূমিকায় ক্ষুব্ধ, তাঁদের মতে ভোটারদের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছেলেখেলা করা হচ্ছে।

