নন্দীগ্রামের বিডিও এবার মমতার কেন্দ্রে, ‘গদ্দারের’ চালে কমিশনকে বেনজির তোপ তৃণমূল সুপ্রিমোর – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে উত্তাল রাজ্য রাজনীতি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে থাকা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ নন্দীগ্রামের বিডিও-কে কেন কলকাতায় আনা হলো, তা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের আগে চালসায় দাঁড়িয়ে মমতার সরাসরি অভিযোগ, বিজেপির কথায় চলছে কমিশন।
মধ্যরাতে ৭৩ জন রিটার্নিং অফিসারসহ প্রায় ৬০-৭০ জন আইপিএস ও আইএএস অফিসারকে বদলি করার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী বলেন, “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।” স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের পর এই রদবদল প্রমাণ করে দিচ্ছে কমিশন কার হয়ে কাজ করছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়েও এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের ডাক দিয়ে বিরোধীদের একযোগে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

