নাকা চেকিংয়ে বসছে অত্যাধুনিক ক্যামেরা, সরাসরি সম্প্রচারের মাধ্যমে কড়া নজরদারি চালাবে নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে নাকা চেকিংয়ের ওপর নজিরবিহীন নজরদারির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এখন থেকে নাকা পয়েন্টগুলোতে অত্যাধুনিক পিটিজেড ক্যামেরা বসিয়ে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করা হবে। ৩৬০ ডিগ্রি কভারেজ সক্ষম এই ক্যামেরাগুলো কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও যুক্ত থাকবে, যা চলমান বস্তুকে সহজেই ট্র্যাক করতে পারবে।
প্রশাসনিক স্তরে একাধিক রদবদলের পর স্বচ্ছতা বজায় রাখতে এই নয়া পদক্ষেপ করেছে কমিশন। এছাড়া জওয়ানদের গতিবিধি পর্যবেক্ষণে কেন্দ্রীয় বাহিনীকে বডি ক্যামেরাও দেওয়া হচ্ছে। বর্তমানে মোতায়েন থাকা ৪৮০ কো ম্পা নি বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই কড়া নজরদারি নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

