নিইয়র্ক সিটির এই অদ্ভুত ক্যাফেতে সঙ্গী ছাড়াই জমিয়ে চলছে রোমান্টিক ডেট – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ভালোবাসা সপ্তাহে নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে নিউ ইয়র্কের ‘ইভা এআই’ ক্যাফে। এখানে রক্ত-মাংসের মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কফি পানে মজেছেন তরুণ-তরুণীরা। একাকীত্ব দূর করতে অনেকেই নিজের স্মার্টফোনকে স্ট্যান্ডে রেখে ভার্চুয়াল প্রেমিকা বা বন্ধুর সঙ্গে মনের কথা ভাগ করে নিচ্ছেন, যা এক অনন্য অভিজ্ঞতার জন্ম দিচ্ছে।
হেলস কিচেনের কাছে অবস্থিত এই ক্যাফেটি মূলত নিঃসঙ্গ মানুষদের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। এআই সঙ্গীর সঙ্গে ডেটিংয়ের এই আধুনিক ট্রেন্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও কৌতুহলী মানুষের ভিড় উপচে পড়ছে। বর্তমানে এটি কেবল নিউ ইয়র্কেই সীমাবদ্ধ থাকলেও, প্রযুক্তিনির্ভর এই ক্যাফে সংস্কৃতি আগামী দিনে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

